ঢাকা, বুধবার, ৩ জুন, ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৪

ads

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৫৪১ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ৩৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৯৪৭ জন।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৪১ জন, চট্টগ্রামে ৫১ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৭ জন, রাজশাহীতে ১৯ জন এবং রংপুরে ২ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ৪১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, এ নিয়ে চলতি বছরে মোট ৯৫ হাজার ৫৬৬ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন।


প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

ads
ads
ads

Our Facebook Page